সাকিবকে কিংবদন্তি আখ্যায়িত করে যা বললেন বাবর

সাকিবকে কিংবদন্তি আখ্যায়িত করে যা বললেন বাবর

নিউজ ডেস্ক


নিউজিল্যান্ড সফর শেষ করেই বিপিএল খেলার উদ্দেশ্যে বাংলাদেশে পা রাখেন বর্তমান সময়ের অন্যতম তারকা ক্রিকেটার বাবর আজম। ক্রাইস্টচার্চে সিরিজের শেষ ম্যাচ খেলেই ঢাকার বিমান ধরেন তিনি।  সোমবার রাতে ঢাকা পৌঁছে মঙ্গলবারই রংপুর রাইডার্সের জার্সিতে মাঠে নেমে যান তিনি।  দলের জয়েও সবচেয়ে বড় অবদান রাখেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

চোখের চিকিৎসার জন্য রংপুর-সিলেট ম্যাচ খেলেননি সাকিব আল হাসান।  টাইগার এই অলরাউন্ডারকে ‘কিংবদন্তি’ আখ্যায়িত করে বাবর ম্যাচের ফাঁকে কথা বলেন টিভি সম্প্রচারকদের সঙ্গে।  তিনি বলেন,  সাকিব একজন কিংবদন্তি, খুবই অভিজ্ঞ ক্রিকেটার।  তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে।  আমার জন্য ভালো যে আমাদের একজন সাকিব আল হাসান আছেন।

বিপিএলের উইকেট স্পিন সহায়ক হবে বলে মনে করেন বাবর আজম।  নিজের সেরাটা দিয়ে দলকে জেতানোর কথাও বলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।  তিনি বলেন, ‘এখানে স্পিন সহায়ক উইকেট থাকে এবং সবাই খুব ভালো মানের স্পিনার।  দ্বিতীয়বারের মতো বিপিএল খেলছি আমি।  প্রথমবার ভিন্ন দলে খেলেছিলাম।  যখনই খেলতে নামি, প্রত্যাশা সবসময়ই উঁচুতে থাকে। নিজের সর্বোচ্চটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করব।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme