অর্থ আত্মসাৎ: ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে শুনানি ৩ মার্চ

অর্থ আত্মসাৎ: ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে শুনানি ৩ মার্চ

নিউজ ডেস্ক:


গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের শুনানির জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুদকের পক্ষ থেকে এ মামলার চার্জশিট দাখিল করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার এক শুনানিতে আদালত বলেন, যেহেতু ৩ মার্চ দিন ধার্য রয়েছে, ওইদিন এ বিষয়ে (চার্জশিট দাখিলের) শুনানি অনুষ্ঠিত হবে।

ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও মামলার অপর আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম, এস এম হুজ্জাতুল ইসলাম লতিফী, আইনজীবী মো. ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme