খেলাধুলা ডেস্ক:
রিয়াদ কাপের দুই ম্যাচেই হেরেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। পরের ম্যাচে হংকং ইলেভেনের বিপক্ষে ফিটনেস জটিলতার কারণে বিশ্রামে ছিলেন আর্জেন্টাইন তারকা। ওই ম্যাচে ৪-১ গোলে জেতে তার দল।
বুধবার জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে শুরুর একাদশে না থাকলেও বদলি নেমেছিলেন সাবেক বার্সা ও পিএসজি তারকা মেসি। তবে ওই ম্যাচে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরেছেন মেসি-সুয়ারেজের দল।
বুধবার জাপান ন্যাশনাল স্টেডিয়ামে দেশটির শীর্ষস্থানীয় ক্লাব ভিসেল কোবের বিপক্ষে শুরুতে লুইস সুয়ারেজ, সের্গিও বুসকেটস ও জর্ডি আলবা ছিলেন। তবে মেসি ছিলেন বেঞ্চে। আন্দ্রেস ইনিয়েস্তার সাবেক ক্লাবের বিপক্ষে প্রথমার্ধে গোল শূন্য সমতায় শেষ করে ইন্টার মায়ামি।
Leave a Reply