চিনির উৎপাদন বাড়াতে তৈরি হচ্ছে ৫ বছরের রোডম্যাপ

চিনির উৎপাদন বাড়াতে তৈরি হচ্ছে ৫ বছরের রোডম্যাপ

নিউজ ডেস্ক:


শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, সরকার চিনির উৎপাদন বাড়ানোর জন্য ৫ বছরের রোডম্যাপ তৈরি করেছে।

রবিবার সংসদে সরকারি দলের সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি জানান, এর পাশাপাশি বিপুল পরিমাণ চিনি উৎপাদন ও বাজারজাতকরণের জন্য পুরোনো সব চিনিকলগুলোকে আধুনিকায়নের পরিকল্পনা হচ্ছে। খবর বাসসের

এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ভারসাম্য, আধুনিকীকরণ এবং প্রতিস্থাপন শীর্ষক একটি রিভিউ প্রকল্প গ্রহণ করেছে।

উত্তরবঙ্গ চিনিকলকে লাভজনক করতে, উৎপাদনের আধুনিকায়ন ও বৈচিত্র্যকরণের মাধ্যমে সম্ভাব্যতা সমীক্ষার প্রস্তাবের অনুমোদন এখন চলছে। ঠাকুরগাঁও চিনিকলের আধুনিকীকরণ, উৎপাদন বহুমুখীকরণ এবং বিট সুগার প্ল্যান্ট স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষার প্রকল্প প্রস্তাবের অনুমোদনও চলছে বলে মন্ত্রী জানান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme