স্বামীকে পিটিয়ে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

স্বামীকে পিটিয়ে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট:


রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্ত্রী সাহিদা বেগমকে (৫৭) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত আসামি।

আসামি সাহিদা বেগম বালিয়াকান্দির বংকুর গ্রামের মৃত আশরাফ সানার স্ত্রী।

পাবিরারিক কলহের কারণে ২০১২ সালের ৪ ডিসেম্বর রড দিয়ে পিটিয়ে স্বামী আশরাফকে হত্যার অভিযোগে মামলা হয়। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। সাহিদা বেগম ৯ মাস কারাভোগের পর থেকে জামিনে ছিলেন। রায় প্রদানের সময় আদালতে উপস্থিত হলে আদালত সাহিদা বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme