অর্থ আত্মসাৎ মামলায় ড. মুহাম্মদ ইউনূসের জামিন

অর্থ আত্মসাৎ মামলায় ড. মুহাম্মদ ইউনূসের জামিন

শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

একই মামলায় আরও সাত আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন, গ্রামীণ টেলিকমের পরিচালক পারভীন মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী।

আজ রোববার (৩ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আস-সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।

শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আদালতে ড. ইউনূসের পক্ষে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন শুনানি করেন। এদিন বেলা ২টা ২০ মিনিটের দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আসেন তিনি।

এর আগে গত ১ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। আজ এ মামলায় চার্জশিট আমলে নেওয়ার জন্য ধার্য ছিল।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme