যদি ভালো না খেলি, আমাকেও বাদ দেওয়া হবে : মিরাজ

যদি ভালো না খেলি, আমাকেও বাদ দেওয়া হবে : মিরাজ

ফাইল ছবি

নিউজ ডেস্ক:


দুই ম্যাচে দুই ০ — স্কোয়াড থেকেই বাদ পড়লেন লিটন দাস। অভিজ্ঞ ওপেনারকে বাদ দিতে গিয়ে পারফরম্যান্সের অধারাবাহিকতার কথা উল্লেখ করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। নির্বাচন প্যানেলের এমন সিদ্ধান্ত দলের মধ্যে একটা কঠোর বার্তা। অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও বলছেন, দলে কেউ অটো চয়েস নন। পারফর্ম না করলে বাদ পড়বেন তিনিও।

আজ তৃতীয় ওয়ানডে সামনে রেখে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘অটোচয়েজ এটা আপনি দেখেন। জাতীয় দলে কিন্তু পাফরম্যান্স করেই খেলতে হবে। আপনি প্রতিনিয়ত পারফর্ম করেই খেলতে হবে। আমি যদি ভালো না খেলি, আমাকেও বাদ দেওয়া হবে। জাতীয় দল এমন একটা জায়গা আপনাকে পারফর্ম করে স্টাবলিস্ট হতে হবে।’

দলে থাকতে হলে পারফর্ম করেই থাকতে চান জানিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় পারফর্ম করে জাতীয় দলে থাকাটা গুরুত্বপূর্ণ। আপনি খারাপ খেললেও কিন্তু আপনি চান্স পাবেন না, এটা প্রত্যেকেটা খেলোয়াড়ের ক্ষেত্রেই হতে পারে।’

পারফরম্যান্সের জন্য বাদ পড়া লিটনকে নিয়ে তার এই সতীর্থ বলেন, ‘লিটন দা (দাদা) অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। তার অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। আমি মনে করি উনি বাদ পড়েছে ওইরকম কিছু না, আকার ক্যামবেক করতে পারবে। ওর মধ্যে সেই প্রটেনসিয়াল আছে। আমরা জানি সে কেমন প্লেয়ার।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme