ফোনালাপ ফাঁসের প্রসঙ্গ খোলাসা করলেন তামিম

ফোনালাপ ফাঁসের প্রসঙ্গ খোলাসা করলেন তামিম

ডেস্ক রিপোর্ট:


বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ফোনালাপ ফাঁস নিয়ে হঠাৎ হইচই পড়ে দেশের ক্রিকেটাঙ্গনে। কলরেকর্ডটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ওই ফোনালাপের নেপথ্য ঘটনা খোলাসা করলেন তামিম ইকবাল।

মূলত একটি আর্থিক প্রতিষ্ঠানের প্রচারকে কেন্দ্র করেই মিরাজের সঙ্গে তামিমের ফোনালাপ ফাঁসের ঘটনার নাটক সাজানো হয়। বুধবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টায় ঘোষণামতো লাইভে আসেন তামিম। এ সময় তার সঙ্গে আরও যুক্ত ছিলেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং সর্বশেষে যুক্ত হন মাহমুদউল্লাহ রিয়াদ।

লাইভে তামিম জানান, ঈদ উপলক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানটির একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। যেখানে ২৪ জন গ্রাহককে জমি উপহার দেওয়া হবে। সেই ক্যাম্পেইনে জয়ের জন্য দুইজন বা তিনজন করে দল গঠন করে লেনদেন করতে হবে। যেই দলেই মুশফিককে রেখেছিলেন তামিম। তবে মুশফিক বের হয়ে গেছেন।

মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই তাদের ফোনালাপ। যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই শুরু হয় নানা বিতর্ক। অনেক ভক্তরাই ভেবে নেন, হয়তো বিপিএলে তামিমের দল ছেড়ে অন্য দল গঠন করছেন মুশফিক। কিন্তু পুরো বিষয়টিই ছিল নগদের প্রচার। যা একদিন পরই খোলাসা করলেন এই ক্রিকেটাররা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme