চার শিরোপা জিতলে এমবাপ্পে থেকে যাবেন পিএসজিতে!

চার শিরোপা জিতলে এমবাপ্পে থেকে যাবেন পিএসজিতে!

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:


পিএসজির সঙ্গে নতুন চুক্তি না করে জুনের শেষে পিএসজি ছেড়ে যাওয়া একরকম অবধারিতই করে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে তাকে ধরে রাখার আশা পুরোপুরি ছেড়ে দেননি কোচ লুইস এনরিকে। দলের সবচেয়ে বড় তারকার প্যারিসে থেকে যাওয়ার আদর্শ একটা পরিস্থিতি কল্পনা করে রেখেছেন তিনি। তার মতে, এই মৌসুমে যদি চারটি ট্রফি জয় করতে পারে তার দল, এমবাপের সিদ্ধান্ত তাহলে বদলাতেও পারে!

লিগ ওয়ানে চিরপ্রতিদ্বন্দ্বী অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে আজ রাতে লড়াইয়ে নামার আগে পিএসজি কোচের কণ্ঠে ফুটে উঠছে সেরা তারকাকে ধরে রাখার আশাবাদ, ‘আমি তো সবসময়ই আশাবাদী যে কিলিয়ান তার ভাবনা বদলাবে। এখনও পর্যন্ত কিছু তো সে বলেনি। তার ভাবনা বদলাতেও পারে।’

কিভাবে বললাবে এমবাপ্পের চিন্তা, তাও বলেছেন এনরিকে, ‘চিন্তা করে দেখুন, আমরা যদি এই মৌসুমে চারটি ট্রফি জিততে পারি, শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপে প্যারিসে থেকে যেতেও পারে। কেন নয়? আমরা দেখব কী হয়।’

আজকের ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে এমবাপ্পেকে শুরুতে খেলানো হবে কি না, সেটি নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি এনরিকে, ‘আমার চাওয়া হলো, সবকিছু যেন ঠিকঠাক হয়, খুব ভালো দুটি দলের মধ্যে দর্শনীয় ম্যাচ ও দারুণ লড়াই হয়। আমাদের লক্ষ্য, চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে ম্যাচটি জেতা।’

এই ম্যাচের ফলাফলে অবশ্য শিরোপা লড়াইয়ের প্রভাব খুব একটা থাকার সুযোগ নেই। গত ১১ মৌসুমের ৯টিতেই শিরোপাজয়ী পিএসজি আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে। ২৬ ম্যাচে ৫৯ পয়েন্ট তাদের। দুইয়ে থাকা মোনাকো ১০ পয়েন্ট পেছনে আছে এক ম্যাচ বেশি খেলে। ২০০৯-১০ মৌসুমে সবশেষ শিরোপার স্বাদ পাওয়া মার্শেই এবার ২৬ ম্যাচে মাত্র ৩৯ পয়েন্ট নিয়ে এখন আছে সাত নম্বরে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme