মোস্তাফিজকে নিয়ে যা বললেন চেন্নাই কোচ

মোস্তাফিজকে নিয়ে যা বললেন চেন্নাই কোচ

file photo

খেলাধুলা ডেস্ক:


চলমান আইপিএলে দারুণ ফর্মে আছেন মোস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত ৬ ম্যাচে ১১ উইকেট তুলে কিনি চেন্নাই সুপার কিংসের সর্বোচ্চ উইকেটশিকারি। তার পারফরম্যান্সে মুগ্ধ চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে।

চেন্নাই আজ আবার মাঠে নামছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। তবে চেন্নাই নিজেদের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে খেলবে বলেই মোস্তাফিজকে নিয়ে আরও আশাবাদী। কেননা এই মাঠে মোস্তাফিজ এবারের আইপিএলে সবচেয়ে সফল।

এবারের আইপিএলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোস্তাফিজকে ১ মে পর্যন্ত ছুটি দিয়েছে। এই সময়ের মধ্যে চেন্নাইয়ের ম্যাচ আছে ২৩ এপ্রিল (লক্ষ্ণৌ), ২৮ এপ্রিল (হায়দরাবাদ) ও ১ মে (পাঞ্জাব)। আগামী ৩ মে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আসরটি থেকে দেশে ফিরেই জাতীয় দলে যোগ দেওয়ার কথা মোস্তাফিজের। তবে মোস্তাফিজ দেশে ফিরলে মহেন্দ্র সিং ধোনি-মাইক হাসিদের মন খারাপ হবে।

মোস্তাফিজ বাংলাদেশে ফিরলে চেন্নাইয়ের খারাপ লাগবে বলে গতকাল ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন হাসি, ‘মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত স্লোয়ার আছে, যেটা বোঝা কঠিন, বিশেষ করে চেন্নাইয়ে (চিদাম্বরম স্টেডিয়ামে)। ও বাংলাদেশে ফিরে গেলে আমাদের খারাপ লাগবে, কিন্তু ওর দেশ ওকে ডাকছে। ও যত দিন থাকতে পারে, তত দিন ধরে রাখতে চাই। আমরা ওর পারফরম্যান্সে সন্তুষ্ট।’

এদিকে মোস্তাফিজের সামনে দপার্পল ক্যাপ বা বেগুনি টুপি আরেকবার মাথায় তোলার জন্য আজ বড় সুযোগ। ১১ উইকেট নেওয়া মোস্তাফিজ ৩ উইকেট নিলেই আবার উইকেটশিকারির তালিকায় শীর্ষে উঠবেন। যদিও ৩ উইকেট নেওয়া খুব সহজ কাজ নয়, তবে আজ চিপকের যে মাঠে লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচ, সেখানেই এ বছর সবচেয়ে সফল তিনি। এখন পর্যন্ত চেন্নাইয়ের মাঠে ৩ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন কাটার মাস্টার।

সর্বশেষ চেন্নাইয়ের মাঠে ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল, মিচেল স্টার্কদের বোকা বানিয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। তবে লক্ষ্ণৌর বিপক্ষে মোস্তাফিজের সব মিলিয়ে পারফরম্যান্স ভালো নয়। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১ টি, সেটাও সর্বশেষ ম্যাচে চেন্নাইয়ের হয়ে।

মুম্বাই পেসার জাসপ্রীত বুমরাহর কাছে এখন আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির বেগুনি টুপিটা। এই ভারতীয় পেসার ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। যুজবেন্দ্র চাহাল ও হারশিত প্যাটেলের উইকেটেও ১৩টি করে। এ ছাড়া ১২ উইকেট আছে মুম্বাইয়ের জেরাল্ড কোয়েৎজির।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme