ভবিষ্যতে আইপিএল খেলব ইনশাআল্লাহ

ভবিষ্যতে আইপিএল খেলব ইনশাআল্লাহ

খেলাধুলা ডেস্ক:


আইপিএল চলমান আসরে খেলতে পারতেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তবে বিসিবি আপত্তিতে নিলামের আগেই নাম সরিয়ে নেন তাসকিন।

এবারের নিলামে নাম থাকলে তাসকিনের দল পাওয়া অনেকটাই নিশ্চিতই ছিল। নিলামের পরেও দুটি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি থেকে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস তাকে দলে ভেড়াতে চেয়েছিল তাসকিন নিজেই জানিয়েছেন সেই কথা।

জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে আজ বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে তাসকিন আইপিএল না খেলার বিষয়ে কথা বলেছেন। তাসকিন বলেন, ‘যে জিনিসটা চলে গেছে, সেটা তো আর নিয়ন্ত্রণে নেই। ইনশাআল্লাহ সামনে খেলব। শুধু আইপিএল না, আরও অনেক লিগ আছে।’

আইপিএল না খেলতে পেরে আফসোস নেই কোনো তাসকিনের। বোর্ডকেও দায় দিচ্ছেন না তাসকিন। ‘ফাস্ট বোলার যাদের দেখছেন সবারই কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে। হয়তো আমার বডি টাইপ বা বোলিং ডিফারেন্ট এজন্য এবার যেতে পারিনি। আমার তো টেস্টও খেলার কথা ছিল। কাঁধের ইনজুরির জন্য বিরতিতে যাই। ভবিষ্যতে খেলব (আইপিএল) ইনশাআল্লাহ, কোন আফসোস নেই।’

এবারের আইপিএল নিলাম থেকে বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। গেল ১ মে এর পর ফিজ দেশে ফিরে আসেন জিম্বাবুয়ে সিরিজ খেলতে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme