অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না ড. ইউনূস: হাইকোর্ট

অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না ড. ইউনূস: হাইকোর্ট

নিউজ ডেস্ক:


হাইকোর্টের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না ড. ইউনূস। তাকে বিদেশ যেতে হলে আদালতকে জানাতে হবে। সোমবার (৫ জানুয়ারি) হাইকোর্ট এ নির্দেশ দেন।

এদিকে ড. ইউনূসের ৬ মাসের সাজা স্থগিত কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।  বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের সাজা স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালে ৬ মাস সাজা স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়।

এছাড়া আদালতের অনুমতি ছাড়া যাতে বিদেশ যেতে না পারেন এবং শ্রম আপিল আদালতে ড. ইউনূসের মামলা ৬ মাসে নিষ্পত্তি যেন হয় হাইকোর্টে এমন আবেদনও করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme