নিউজ ডেস্ক:
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও ১ রানে পরাজয়ের স্বাদ পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সে ম্যাচে হার্শিত রানার ফুলটস বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৭ বলে ১৮ রান করা কোহলিকে আচরণবিধি ভাঙার জন্য ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।
যদিও তারকা এই ব্যাটারকে জরিমানা করার কারণ নির্দিষ্ট করে বলা হয়নি। তবে আউট হওয়ার পর আম্পায়ারের উদ্দেশে প্রতিক্রিয়া জানিয়েছিলেন কোহলি। তার মনে হয়েছিল, ডেলিভারিটি ফুলটস ছিল না বরং বিমার ছিল। তাই নো বলের দাবি জানিয়েছিলেন তিনি।
স্লোয়ার ডেলিভারিটি খেলার সময় ক্রিজ ছেড়ে কিছুটা বেরিয়ে আসেন কোহলি। তখন বল তার কোমর ওপর ছিল। মাটি থেকে ১.০৪ মিটার উচ্চতায় ছিল বল। কিন্তু হকআইতে দেখা যায়, কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে বল তার কোমরের নিচেই থাকত। সেক্ষেত্রে মাটি থেকে বলের উচ্চতা হত ০.৯২ মিটার। কিন্তু কোহলি আউট নিয়ে অসন্তুষ্টই থাকেন।
Leave a Reply