আমি আদালতে আত্মসমর্পণ করব: এস কে সিনহা

আমি আদালতে আত্মসমর্পণ করব: এস কে সিনহা

সাত বছর আগে জোর করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল বলে দাবি করেছেন সেসময়কার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, বর্তমান সরকার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা যে মিথ্যা ও বানোয়াট তা প্রমাণ করার জন্য দেশে ফিরতে প্রস্তুত।

গত ১৪ আগস্ট ভিডিও কলের মাধ্যমে বিদেশ থেকে ডেইলি স্টারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বাংলাদেশে ফিরব। এখন আমি গ্রিন সিগনালের জন্য অপেক্ষা করছি।’

বিচারপতি এস কে সিনহা বলছিলেন কীভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রচণ্ড চাপের মধ্যে রেখেছিলেন এবং ডিজিএফআই সদস্যদের মাধ্যমে তাকে দেশত্যাগ করতে বাধ্য করেছিলেন। তিনি বলেন, তার (শেখ হাসিনা) নির্দেশ ও হস্তক্ষেপ উপেক্ষা করে তিনি বিচার বিভাগের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন বলেই তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়।

২০১৫ সালের জানুয়ারিতে দেশের ২১তম প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ার পর নিম্ন আদালত যাতে বড় বড় চোরাকারবারি ও দুর্নীতিবাজদের জামিন দিতে না পারে সেজন্য কিছু উদ্যোগ নেওয়ার পর থেকেই দ্বন্দ্বের সূত্রপাত হয় দাবি করেন সাবেক প্রধান বিচারপতি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme