ওয়ানডেতে সেই দাপুটে বছরগুলো ফেরাতে চান শান্ত

ওয়ানডেতে সেই দাপুটে বছরগুলো ফেরাতে চান শান্ত

টেস্ট আর টি-টেয়েন্টি ফরম্যাটে ততটা না পারলেও বাংলাদেশ ওয়ানডেতে তুলনামূলক ভালো খেলে। এই ফরম্যাটে মোটামুটি ভালো দল হিসেবে পরিচিতি আছে টিম বাংলাদেশের।

 

 

বিশেষ করে ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজা নেতৃত্ব নেওয়ার পর থেকেই জয়ের পাল্লা ভারি হতে শুরু করেছিল। সংখ্যাতত্ত্বে মাশরাফির অধিনায়কত্বেই বাংলাদেশ ওয়ানডেতে বেশি ম্যাচ জিতেছে। সেই যে শুরু, ২০২২ সালেও এ ধারা ছিল অনেকটাই সচল। সে বছর ১৫টি ওয়ানডেতে অংশ নিয়ে ১০টিতেই জিতেছিল টাইগাররা। কিন্তু পরের বছর মানে ২০২৩ সালে আর সাফল্যের সেই ধারা বজায় থাকেনি।

গত বছর জয়ের চেয়ে হারের পাল্লা অনেক বেশি ছিল টাইগারদের। ২০২৩ সালে ৩২টি একদিনের খেলায় অংশ নিয়ে ম্যাচে ১১টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। যে টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের দেখা মিলেছে কালেভদ্রে, গত বছর সেই টি-টোয়েন্টিতেই বরং টিম বাংলাদেশের জয়ের সংখ্যা ছিল বেশি। ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয়সংখ্যা ছিল ১০।

এবার নতুন বছর মানে ২০২৪ সালের প্রথমেই শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে শুরু হয়েছে টাইগারদের। এবার ওয়ানডেতে লঙ্কানদের সামনে নাজমুল হোসেন শান্তর দল।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme