ক্লাঙ্ক মিডিয়া নামে এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দি মারিয়া বলেছেন, ‘কোচ হওয়ার জন্য কোর্স করছি।
যদি প্রয়োজন হয় সেটা ভেবেই করছি। ৩০ বছর বয়স থেকে ফুটবলকে ভিন্ন চোখে দেখে আসছি এবং বিশ্লেষণ করছি।’
কোচিংয়ে আসবেন বলে এখন থেকেই ম্যাচের কলাকৌশল আয়ত্ত করার কাজটা করছেন বলে জানিয়েছেন দি মারিয়া। রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক উইঙ্গার বলেছেন, ‘শুধু খেলোয়াড় হিসেবে নয়, একজন কোচের দৃষ্টিতে দেখছি।
জানি, কোচিং করানো অনেক বেশি কঠিন। কারণ অনেক বেশি সময় দিতে হবে। একজন খেলোয়াড়ের শুধু অনুশীলন করা আর বাড়ি যাওয়া-আসার মধ্যে কাজ সীমাবদ্ধ।’
সর্বশেষ কোপা আমেরিকায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পরেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন দি মারিয়া।
Leave a Reply