ক্যারিয়ারের সবচেয়ে হতাশাজনক সময় কোনটি, জানালেন বাবর

ক্যারিয়ারের সবচেয়ে হতাশাজনক সময় কোনটি, জানালেন বাবর

নিউজ ডেস্ক:


ক্যারিয়ারে নানা উত্থান-পতন গেছে পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের। তবে গত বছর বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হার নিজের ক্যারিয়ারের সবচেয়ে হতাশাজনক অধ্যায় বলে উল্লেখ করেছেন বাবর। সেই হারের পর মানসিক অবস্থা সামলাতে প্রায় এক দিন লেগে গিয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

গত রবিবার পেশোয়ার জালমির একটি পডকাস্টে হাজির হয়েছিলেন বাবর। সেখানে তার ক্রিকেট যাত্রা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়েও নানা কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক।

নানা সময়েই টি-টোয়েন্টিতে বাবর আজমের ধীরগতির স্ট্রাইকরেট নিয়ে সমালোচনা হয়। তবে নিজের স্ট্রাইকরেট নিয়ে কোনো সমস্যা দেখেন না বাবর, ‘দেখুন, স্ট্রাইকরেট, ইনিংস গড়া, সেই সঙ্গে ম্যাচ জেতাও আলাদা বিষয়। আপনি যখন একটি ম্যাচ জিতবেন, তখন উভয় দিকের দিকেই নজর দেওয়া হবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, বোঝা প্রথম ৬ ওভারে কীভাবে এবং তার পরে কীভাবে খেলতে হবে। আমি আমার ক্রিকেটীয় সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই সচেতন। আমাকে কীভাবে খেলতে হবে সেটি জানি আমি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিস্থিতি, এটি যদি অনুমতি দেয় তাহলেই স্বাধীনভাবে খেলব আমি।’

প্রত্যেক খেলোয়াড়ের খেলার আলাদা ধরন আছে বলেও মনে করেন বাবর। সেক্ষেত্রে কোনো রকম তুলনা দেওয়ার পক্ষে না তিনি।

টি-টোয়েন্টি ম্যাচে শেষ ওভারে যদি ১০ রান নিয়ে ম্যাচ রক্ষা করতে হয় তাহলে অধিনায়ক হিসেবে কার হাতে বল তুলে দিবেন, নাসিম শাহ না ভারতের জাসপ্রিত বুমরাহ? এমন প্রসঙ্গে বাবর বেছে নিয়েছেন নাসিমকেই। চোট কাটিয়ে উঠতে নাসিমের দৃঢ় সংকল্প ও তার ব্যতিক্রমী দক্ষতার প্রশংসা করেছেন বাবর।

কোন বোলারকে মোকাবেলা করা সবচেয়ে চ্যালেঞ্জিং এমন প্রসঙ্গে বাবর উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের নাম, ‘প্যাট কামিন্স অন্যতম কঠিন বোলার।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme