ক্ষেতলালে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা

ক্ষেতলালে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ


জয়পুরহাটের ক্ষেতলালে মাসব্যাপী শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় ময়ুম ফুটবল একাডেমি ৩-১ গোলে তিলকপুর একাদশকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। বুধবার বিকেলে ক্ষেতলাল উপজেলা দেওগ্রাম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে হাজারও দর্শক আসেন খেলা উপভোগ করতে।

খেলা শেষে ম্যাচসেরা খেলোয়াড়ের হাতে ক্রেস্ট ও ম্যাচসেরার পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলী।

এসময় ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, স্থানীয় বিএনপি নেতা আব্দুস সামাদ মন্ডল বাবু ও সাবেক ছাত্রদল নেতা মিঠু উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme