চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের যে কীর্তি

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের যে কীর্তি

ফাইল ছবি

চলমান ২০২৩-২০২৫ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে মেহেদী হাসান মিরাজ ছুঁয়েছেন একাধিক রেকর্ড। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি শীর্ষ উইকেট সংগ্রাহক এখন মিরাজ। এক চক্রে ব্যাট হাতে ৫০০ রান ও বোলিংয়ে ৩০ উইকেট শিকার করে মিরাজ ঢুকলেন অলরাউন্ডারদের এলিট ক্লাবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০১৯-২০২১ চক্রে একই কীর্তি গড়েছিলেন বেন স্টোকস। ইংল্যান্ডের অধিনায়ক ১৩৩৪ রানের সঙ্গে নিয়েছিলেন ৩৪ উইকেট। ২০২১-২০২৩ চক্রেও এই ‘ডাবলে’ নাম ছিল স্টোকসের। তিনি ৯৭১ রানের সঙ্গে নিয়েছিলেন ৩০ উইকেট। সেবার ভারতের রবীন্দ্র জাদেজা ৭২১ রান ও ৪৭ উইকেট নিয়েছিলেন।

এবার বিশ্ব ক্রিকেটে একা মিরাজই গড়েছেন এই রেকর্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ও উইকেটও মিরাজের। মিরাজের পরের অবস্থানে আছেন ৯ ম্যাচে ৪৭৮ রান করা মুমিনুল হক। ৪৫২ রান করেছেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্তর নামের পাশে আছে ৪৩৮ রান।

বোলিংয়ে ৬ ম্যাচে ২৪ উইকেট নিয়ে মিরাজের পর আছেন তাইজুল ইসলাম। রবীচন্দ্রন অশ্বিন ১১ ম্যাচে ৫৪ উইকেট নিয়ে আছেন শীর্ষে। ১৮ ম্যাচ খেলে ১৭১২ রান করা জো রুট টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের সর্বোচ্চ রান সংগ্রাহক।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme