জন্মদিনে নিজের চাওয়া নিয়ে যা বললেন সাকিব

জন্মদিনে নিজের চাওয়া নিয়ে যা বললেন সাকিব

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সব থেকে সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছেন সাকিব আল হাসান। বয়সটা ৩৭ বছর হলেও ২২ গজে এখনও দাপট দেখাচ্ছেন তিনি। আজ বিশ্বসেরা অলরাউন্ডারের ৩৭তম জন্মদিন।

রবিবার নিজের জন্মদিনে একটি মোবাইল কোম্পানির দশ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত হন সাকিব। এ সময় সাকিবের পরবর্তী চাওয়া সম্পর্কে জানতে চাওয়া হয়।

জবাবে বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় বলেছেন, আল্লাহর রহমতে আমি সবকিছু পেয়েছি। আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন। এখন আর কিছু পাওয়ার নেই।

বিশ্বকাপের পর থেকে দেশের জার্সিতে কোনো ম্যাচ খেলা হয়নি সাকিবের। বিশ্বকাপে আঙুলের ইনজুরির কারণে শেষ ম্যাচে খেলা হয়নি তার। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও অ্যাওয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ মিস করেন তিনি।

বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরলেও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ান মাগুরা থেকে জাতীয় নির্বাচন করে সংসদ সদস্য হওয়া সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলার কথা ছিল না তার। তবে মত পরিবর্তন করেছেন তিনি।

আসন্ন চট্টগ্রাম টেস্ট দিয়ে মাঠে ফিরবেন দেশসেরা এই ক্রিকেটার। আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme