জয়পুরহাটে গৃহবধু হত্যা মামলায় স্বামী-শাশুড়ি ও ননদের যাবজ্জীবন

জয়পুরহাটে গৃহবধু হত্যা মামলায় স্বামী-শাশুড়ি ও ননদের যাবজ্জীবন

জয়পুরহাট আদালত
ফাইল ছবি

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটে গৃহবধু লাবনী আক্তার লাকী হত্যা মামলায় স্বামী-শাশুড়ী ও ননদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আক্কেলপুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে আবুল কালাম আজাদ, মতিনের স্ত্রী হাছনা হেনা ও নওগাঁর নগর কুসুম্বী এলাকার নজরুল ইসলামের স্ত্রী লাজলী বেগম। এদের মধ্যে আবুল কালাম আজাদ পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, বিয়ের পর থেকে পারিবারিক কলহের জেড়ে স্বামী-শাশুড়ী ও ননদ লাবনীকে বিভিন্ন সময় শারীরিক ও মানষিক নির্যাতন করতো। ২০১৬ সালের ২৪ জুন এরই জেড়ে আসামীরা লাবনীকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করে এবং সেটি আত্মহত্যা বলে প্রচার করে। পরে সকালে তার লাশ উদ্ধার করা হলে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই ওয়াহেদ আলী বাদী হয়ে একই তারিখে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আদালত আজ এ রায় দেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme