জয়পুরহাটে চাচীকে কুপিয়ে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

জয়পুরহাটে চাচীকে কুপিয়ে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক


জয়পুরহাটে  সুদের পাওনা টাকার জেড়ে চাচীকে কুপিয়ে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নুর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান টিটু জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর পূর্বপাড়া এলাকার আবু সুফিয়ানের আকন্দের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, আসামী রাকিবুল হাসান টিটুর কাছ থেকে চাচী মাসুমা বেগম সুদের ২ হাজার টাকা পেতেন। টিটু সেই ২ হাজার টাকা ফেরত দিলেও সুদের আরও ১ হাজার টাকা নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ হতো। এরই জেড়ে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সকালে মাসুমা বেগম বাড়ির আঙিনায় কাপড় শুকানোর জন্য দড়ি টানতে গেলে আসামী টিটু তাকে হাসুয়া দিয়ে মাথা, চোয়ালসহ বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাসুমাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে বিউটি বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আদালত বৃহস্পতিবার এ রায় দেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme