জয়পুরহাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ফাইল ছবি

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটে ঘর জামাই থাকা নিয়ে তাচ্ছিল্য করার জেড় ধরে হত্যা মামলায় সুমন মিয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত সুমন মিয়া জয়পুরহাট সদর উপজেলার পলিকাদোয়া গ্রামের সুজাউলের মেয়ের জামাই। তার বাবার নাম নুরুন্নবী।

মামলার বিবরণে জানা গেছে, দÐপ্রাপ্ত সুমন মিয়া পলিকাদোয়া গ্রামে ঘর জামাই থাকতেন। এ ব্যাপারে একই গ্রামের মৃত মহিম উদ্দিনের ছেলে আমির হোসেন আসামী সুমনকে তাচ্ছিল্য করেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। ২০০৮ সালের ২৮ আগস্ট বিষয়টি নিয়ে আমির আসামী সুমনের শশুর বাড়িতে যান। সেখানে আসামীর সাথে তার তর্ক-বিতর্ক হয়। এরই এক পর্যায়ে সুমন ভিটটিমের ঘাড়ের কাছে একটি ঘুষি মারেন। সেসময় স্থানীয়রা এগিয়ে এসে তাদের গন্ডগোল থামিয়ে আমিরকে কিছুদুর নিয়ে যাবার পর সে পড়ে যায় এবং সেখানেই মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর একই বছরের ২৬ সেপ্টেম্বর মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা মোঃ ফারুক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme