টি-টোয়েন্টিঃ ৮০০০ রানের মাইলফলকে প্রথম বাংলাদেশি তামিম

টি-টোয়েন্টিঃ ৮০০০ রানের মাইলফলকে প্রথম বাংলাদেশি তামিম

প্রথম বাংলাদেশি ও বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে এই রেকর্ড গড়েন দেশ সেরা এই ওপেনার।

বৃহস্পতিবার তামিম ফরচুন বরিশালের হয়ে ম্যাচটি শুরু করেছিলেন ৭৯৯১ রান নিয়ে। যেখানে মেহেদী হাসানের করা পঞ্চম ওভারের শেষ বলটিকে স্ট্রেইট ড্রাইভে চার মেরে মাইলফলকটি পেরোলেন তিনি।

রেকর্ড গড়ে তামিম আউট হয়েছেন ৩৪ বলে ৪০ রান করে। আর ৮ হাজার রানের মাইলফলক ছুঁলেন ২৭২ ম্যাচ ও ২৭১ ইনিংস খেলে। এই সংস্করণে ৪টি সেঞ্চুরি করা ব্যাটারের মোট রান এখন ৮০৩১। ৩২.৯১ গড়ে এই রান করা তামিমের স্ট্রাইক রেট ১২১.২৭।

এদিকে তামিম টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করেছেন জাতীয় দলের হয়ে। রান সংখ্যা ১৭০১। দ্বিতীয় সর্বোচ্চ ৯৭৭ রান বরিশালের হয়ে। আর টুর্নামেন্টের হিসেবে বিপিএলেই সবচেয়ে বেশি রান তামিমের—৩৫৮৩। দ্বিতীয় সর্বোচ্চ ৬০৫ রান পিএসএলে।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭৪৩৮ রান সাকিব আল হাসানের। ৬০৯০ রান নিয়ে তিনে মাহমুদউল্লাহ। যেখানে স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের, ১৪৫৬২।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme