ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

আদালত প্রতিবেদক


গ্রামীণ টেলিকমের শ্রমিকদের লভ্যাংশের অর্থ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নাজমুল ইসলামসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান সংস্থার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ অভিযোগপত্র দেন। যা পরে আদালতে পেশ করবে সংস্থাটি।

আজ এক সংবাদ ব্রিফিংয়ে দুদক সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

অভিযোগপত্রে আত্মসাতের পরিমাণ দেওয়া হয়েছে ২৬ কোটি ২২ লাখ টাকা। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিরা এ টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া অবৈধভাবে রূপান্তর স্থানান্তর করায় মানিলন্ডারিং ধারাও দেখানো হয়েছে অভিযোগপত্রে।

মামলায় দুদক ১৩ জনকে আসামি করলেও অভিযোগপত্রে আরও একজনকে যুক্ত করা হয়। ড. ইউনূস ছাড়াও আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম, সাবেক এমডি আশরাফুল হাসান, পাঁচ পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা,শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী, আইনজীবী ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি মাইনুল ইসলাম।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme