ঢাকা-৪ আসনের নির্বাচনের ফল হাইকোর্টে স্থগিত

ঢাকা-৪ আসনের নির্বাচনের ফল হাইকোর্টে স্থগিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানম পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আওলাদ হোসেনের কাছে। এখন সেই ফলাফল হাইকোর্টে স্থগিত হয়ে গেছে।

সানজিদা খানমের রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সানজিদা খানমকে পরাজিত করে বিজয়ী হন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। আওলাদ হোসেন মোট ভোট পান ২৪ হাজার ৭৭৫টি। সানজিদা খানম নৌকা প্রতীক নিয়ে ভোট পান ২২ হাজার ৫৭৭টি। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা লাঙল প্রতীক নিয়ে পান ৭ হাজার ৭৯৮ ভোট।

ঢাকা-৪ আসনটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটন শ্যামপুর থানা ও যাত্রাবাড়ীর আংশিক নিয়ে গঠিত।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme