তরুণ হলেও লিজেন্ড হিসেবেই বিদায় নিচ্ছে এমবাপ্পে

তরুণ হলেও লিজেন্ড হিসেবেই বিদায় নিচ্ছে এমবাপ্পে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:


পার্ক ডি প্রিন্সেসে পিএসজির ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু প্যারিসের বিদায়টা তার মোটেও সুখকর হয়নি। রোববার লিগ ওয়ানে তুলসের  কাছে বিস্ময়কর ভাবে ৩-১ ব্যবধানে হেরে গেছে পিএসজি। ইতোমধ্যেই লিগ শিরোপা নিশ্চিত হওয়া পিএসজির হয়ে একমাত্র গোলটিও করেছেন এমবাপ্পে।

এক ভিডিও পোস্টে এমবাপ্পে নিশ্চিত করেছেন এ মৌসুমের পরে পিএসজি ছেড়ে চলে যাচ্ছেন। এর মাধ্যমে পিএসজির সঙ্গে তার সাত বছরের সম্পর্কের অবসান হচ্ছে। এমবাপ্পের পরবর্তী ঠিকানা হিসেবে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদই এগিয়ে রয়েছে। প্যারিস থেকে বিদায়ের পর রিয়াল মাদ্রিদেই তিনি যোগ দিতে যাচ্ছেন, এই সম্ভাবনা গত দুই বছর যাবতই আলোচিত হচ্ছে।

পিএসজির হয়ে এ পর্যন্ত ক্লাব সর্বোচ্চ ২৫৬ গোল করেছেন এমবাপ্পে। ২০১৭ সালে মোনাকো থেকে ১৮০ ইউরোতে ফরাসি ক্লাবটিতে যোগ দেন তিনি। ফ্রান্সের শীর্ষ লিগে এ পর্যন্ত গোল করেছেন ১৯১টি, এর মধ্যে ক্যারিয়ারের শুরুতে মোনাকোর হয়ে করেছিলেন ১৬টি গোল। এর মাধ্যমে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি সপ্তম স্থান নিশ্চিত করেছেন।

ম্যাচের ঠিক আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এনরিকে ২৫ বছর বয়সী এমবাপ্পেকে ‘ক্লাব লিজেন্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন। এনরিকে বলেন, ‘আমি তার সমর্থনে প্রশংসা শুনতে পেয়েছি। এমবাপ্পের যা প্রাপ্য ছিলো সমর্থকরা তাকে যথোপযুক্ত   সম্মান জানিয়েছে। বয়সে তরুণ হওয়া সত্ত্বেও ক্লাবের একজন লিজেন্ড হিসেবেই সে বিদায় নিচ্ছে।’

পিএসজির চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতার মধ্য দিয়ে এমবাপ্পের ইউরোপিয়ান সর্বোচ্চ আসরের শিরোপা ছাড়াই ক্লাব ছাড়তে হলো। ২০২০ সালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে পিএসজিকে রানার্স-আপ হতে হয়েছিল। এরপর আরো দুইবার তারা শেষ চারে খেলেছে। এখন এমবাপ্পের সামনে সুযোগ পরবর্তী ক্লাবের হয়ে অন্তত ক্যারিয়ারে একবার চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা তুলে ধরা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme