তাইজুলের ৫ উইকেট

তাইজুলের ৫ উইকেট

বাংলাদেশের স্পিন আক্রমণ মানেই ছিলেন সাকিব আল হাসান। মোহাম্মদ রফিক পরবর্তী সময়ে আব্দুর রাজ্জাক, তারপর দীর্ঘ এক দশক ধরে স্পিন আক্রমণকে নেতৃত্ব দিয়ে আসছিলেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

তিনি দলে থাকা মানে একজন বাড়তি ব্যাটসম্যান ও বোলার দলে থাকা। তবে ক্রিকেটারদের অনেক সময় স্বার্থপর হতে হয়। আর সেটা হতে গিয়ে তাইজুল ইসলাম থেকে যান সাকিবের ছায়ায়। ঠিক যেমন বড় গাছের ছায়ায় থাকলে ছোটো গাছটা ঠিক নিজের মতো করে বেড়ে উঠতে পারে না, তাইজুল-সাকিবও ঠিক তাই।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে ক্রিকেটের কুলিন সংস্করণের ইতি টানতে চেয়েছিলেন সাকিব। বিসিবিও চেষ্টা করেছিল। তবে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সাকিবকে দেশে আসতে দেওয়া হয়নি।

তাই সোমবার সাকিবহীন প্রথম টেস্ট খেলতে নেমেই ৫ উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল। ইনিংসে ১৩তম বারের মতো ৫ উইকেট নেন তাইজুল। আজ মিরপুর টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটের পাঁচটি নিয়েছেন তাইজুল। দিন শেষে তার বোলিং ফিগারটা এমন, ১৫-২-৪৯-৫।

আগামীকাল দ্বিতীয় দিনে উইকেট সংখ্যা আরও বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে তাইজুলের।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme