নিউজ ডেস্ক:
মিরপুর টেস্টের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাজে শুরু হয় বাংলাদেশের। দলীয় ৪ রানেই ২ উইকেট হারায় স্বাগতিকরা। সেখান থেকে নাজমুল হোসেন ও মাহমুদুল হাসানের ৫৫ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলেছে টাইগাররা।
তবে কাপ্তান শান্ত২৩ রানে আউট হলেও মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টা পার করে দেন মাহমুদুল। আলোক সল্পতায় খেলা বন্ধের আগে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০১। ৩৮ রানে অপরাজিত আছেন মাহমুদুল। ২৬ বলে ৩১ রানে অপরাজিত মুশফিকুর। ৩১ রানের ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ৬০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন এই ব্যাটসম্যান।
বাংলাদেশ এখনো পিছিয়ে ১০১ রানে। তবে ইনিংস ব্যবধানে হারার শঙ্কা জাগলেও মাহমুদুল-মুশফিকে অস্বস্তি কেটেছে টাইগারদের।
নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম দিন বাংলাদেশকে অলআউট করে দিয়ে ৬ উইকেটে ১৪০ রান করে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। তাদের দুই অপরাজিত ব্যাটার দুর্দান্ত শুরু করেন দ্বিতীয় দিনে। ধীরে ধীরে লিডও বাড়তে থাকে প্রোটিয়াদের। কাইল ভেরেইনের সঙ্গে উইয়ান মুল্ডারের জুটিতে রানও আসতে থাকে।
বোলিংয়ে বাংলাদেশকে ভোগানো মুল্ডার হাফ সেঞ্চুরি তুলে নেন ব্যাট হাতেও। ১৪তম টেস্টে এসে প্রথম ফিফটি পেলেন তিনি, এর আগে তার সর্বোচ্চ ছিল ৪২ রান। হাফ সেঞ্চুরি থেকে তিন রান দূরে থাকতেই ফিরতে পারতেন মুল্ডার। কিন্তু নাঈম হাসানের বলে শর্ট লেগে তার ক্যাচ ছেড়ে দেন মুমিনুল।
Leave a Reply