নেতৃত্বভার শান্তর সেরাটা বের করে আনছে: মুশফিক

নেতৃত্বভার শান্তর সেরাটা বের করে আনছে: মুশফিক

নিউজ ডেস্ক:


সর্বশেষ সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন নাজমুল হাসান শান্ত। এখন তিনি জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক। বুধবার ওয়ানডের নিয়মিত অধিনায়ক হিসেবে মাঠে নেমেই ১২২ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন। তার ব্যাটে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্তর ওই ইনিংসের প্রশংসা করেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তার মতে, ম্যাচটা ছিল শান্তর একক শো। নেতৃত্বভার শান্তর থেকে সেরাটা বের করে আনছে। দায়িত্ব উপভোগ করছে সে।

মুশফিক বলেন, ‘শান্তর এই সেঞ্চুরি প্রাপ্য ছিল। ভালো ব্যাটিং করেছে সে। কিছু কিছু ব্যক্তির থেকে নেতৃত্বভার সেরাটা বের করে আনে। শান্ত তাদেরই মতো একজন। সে তার নেতৃত্ব উপভোগ করছে। আমি জানতাম, সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার সামর্থ্য আছে তার।’

বিপিএল ভালো যায়নি শান্তর। তবে জাতীয় দলের জার্সিতে রান পেয়েছেন তিনি। এর আগে টি-২০ সিরিজেও ফিফটি পেয়েছেন বাঁ-হাতি এই ব্যাটার। বিষয়টি নিয়ে মুশফিক জানিয়েছেন, শান্ত খুব ভালো প্রসেসের মধ্যে ছিল। অনুশীলনে ভালো করছিল। যা দেখে মনে হচ্ছিল, ওর জন্য রান করা সময়ের ব্যাপার মাত্র।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme