‘আর জাতীয় দলে খেলছি না’ কয়েক দিন আগেই শহীদ আফ্রিদিকে এই কথা জানিয়েছিলেন তামিম ইকবাল। তবে তামিমকে নিয়ে আশার আলো নিভে যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিবারের সঙ্গে আলোচনার সুযোগ দেওয়া হয়েছে তামিমকে।
বুধবার (৮ জানুয়ারি) সিলেটে তামিম ইকবালের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এই কথা জানান প্রধান নির্বাচক।
লিপু বলেন, তামিমের সঙ্গে আগেই হয়তো আমাদের আরেকটু আলোচনা হতে পারতো। যাই হোক, সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে। আলোচনা হয়েছে। কিন্তু কোনো আলোচনাতেই সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না।
‘কারণ, এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। তার ঘনিষ্ঠজন, পরিবার, বন্ধু-বান্ধব অনেক সময়, কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়।’
Leave a Reply