পার্পল ক্যাপের লড়াইয়ে আছেন মুস্তাফিজও

পার্পল ক্যাপের লড়াইয়ে আছেন মুস্তাফিজও

file photo

নিউজ ডেস্ক:


এবারের আইপিএলে দুর্দান্ত শুরু করেছিলেন মুস্তাফিজ। প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। এবারের আসরে আর বেশি ম্যাচ খেলা হবে না বাংলাদেশি এই পেসারের। জিম্বাবুয়ে সিরিজ থাকায় আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে হবে ফিজকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড  তাকে ১ মে পর্যন্ত ছুটি দিয়েছে। এই সময়ের মধ্যে চেন্নাইয়ের ম্যাচ আছে ২৩ এপ্রিল (লখনৌ), ২৮ এপ্রিল (হায়দরাবাদ) ও ১ মে (পাঞ্জাব)।

এই তিন ম্যাচের মধ্যেই আরও একবার সর্বোচ্চ উইকেটশিকারির স্মারক পার্পল ক্যাপ বা বেগুনি টুপি মাথায় তোলার সুযোগ আছে মুস্তাফিজের। এখন পর্যন্ত ফিজ ৬ ম্যাচে শিকার করেছেন ১১ উইকেট। আগামীকাল চিপকের মাঠে লখনৌর বিপক্ষে নামবে মুস্তাফিজরা। ঘরের মাঠে ম্যাচটি হওয়ায় মুস্তাফিজের একাদশে থাকা প্রায় নিশ্চিতই বলা যায়। চিপকের এই মাঠে ৩ ম্যাচ খেলেই ৮ উইকেট নিয়েছেন টাইগার পেসার। পার্পল ক্যাপের লড়াইয়ে মুস্তাফিজের সামনে থাকা বোলাররা যদি বড় চমক দেখাতে ব্যর্থ হয় এবং ফিজ যদি আগামী ম্যাচে ঘরের মাঠে জ্বলে উঠতে পারে তাহলে পার্পল ক্যাপ নিজের করে নেয়ার সুযোগ রয়েছে বাঁহাতি এই পেসারের।

শুরুতে পার্পল ক্যাপটা মুস্তাফিজের কাছে থাকলেও বর্তমানে এটির মালিক জাসপ্রিত বুমরাহ। মুম্বাই ইন্ডিয়ান্সের এই পেসার ৭ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। এক ম্যাচ বেশি খেলে ১৩ উইকেট রয়েছে পাঞ্জাব কিংসের হারশিত প্যাটেলেরও। ১২টি করে উইকেট আছে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল ও মুম্বাইয়ের জেরাল্ড কোয়েটজের।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme