প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করলো আর্জেন্টিনা-ব্রাজিল

প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করলো আর্জেন্টিনা-ব্রাজিল

brazil-argentina
brazil-argentina

অনলাইন ডেস্ক:


দরজায় কড়া নাড়ছে কোপা আমেরিকা। টুর্নামেন্টকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে লাতিন আমেরিকার দুই জায়ান্ট দল ব্রাজিল ও আর্জেন্টিনা। কোপা আমেরিকাকে সামনে রেখে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে এই দু’দল। এই ম্যাচগুলোকে সামনে রেখে দল ঘোষণা করেছে দুই লাতিন পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল।

চলতি মাসেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যদের দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। দলে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের প্রাধান্য দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

লিওনেল মেসি–ডি মারিয়ার পাশাপাশি দলে জায়গা পেয়েছেন ফাকুন্দো বুয়োনানোত্তে, ভ্যালেন্টিন কার্বনি এবং আলেজান্দ্রো গারনাচো। আর চোটের কারণে দলের বাইরে রয়েছেন লিসান্দ্রো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, মার্কোস আকুনা এবং গুইদো রদ্রিগেজ। আগামী ২২ মার্চ ফিলাডেলফিয়াতে এল সালভাদর এবং ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেসে কোস্টারিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

এদিকে দল ঘোষণা করেছে ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়র। ২৬ সদস্যের দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী এনদ্রিক। চোট থাকার পরও দলে রাখা হয়েছে টটেনহাম স্ট্রাইকার রিচার্লিসনকে। আগামী ২৩ মার্চ ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এবং ২৬ মার্চ রাতে স্পেনের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা দল 

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, ওয়াল্টার বেনিতেজ, এমিলিয়ানো মার্টিনেজ।

ডিফেন্ডার: জার্মান পাজেল্লা, নেহুয়ান পেরেজ, নিকোলাস ওটামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস সেনসি, নাহুয়েল মোলিনা, ভ্যালেন্টিন বারকো।

মিডফিল্ডার: ইজাকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস-ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো।

ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেস, আলেজান্দ্রো গারনাচো, ফাকুন্দো বুয়োনানোত্তে, ভ্যালেন্টিন কার্বনি, ডি মারিয়া, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও পাউলো দিবালা।

ব্রাজিল দল

গোলরক্ষক: এডারসন, রাফায়েল, বেন্তো।

ডিফেন্ডার: দানিলো, ইয়ান কৌতো, ওয়েন্ডেল, আইরটন লুকাস, গ্যাব্রিয়েল মাগালায়েস, মার্কুইনোস, বেরালদো, মুরিলো।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা, ডগলাস লুইস, পাবলো মাইয়া, আন্দ্রেয়াস।

ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, এনদ্রিক, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনহা, সাভিনিও।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme