নিউজ ডেস্ক:
নরসিংদীর পলাশে প্রেমিকাকে হত্যা মামলায় জাহাঙ্গীর মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আলাদতের বিচারক আ ন ম ইলিয়াস এই রায় প্রদান করেন।
জানা যায়, আসামি জাহাঙ্গীরের সঙ্গে পলাশের তারগাঁও গ্রামে অবস্থিত ব্র্যাক অফিসের বাবুর্চি রিতা বেগমের প্রেমের সম্পর্ক হয়। গত ২০২২ সালের ৭ অক্টোবর ব্র্যাক অফিসের একটি কক্ষে জাহাঙ্গীর তার প্রেমিকা রিতার সঙ্গে রাত্রীযাপন করে। এসময় রিতা বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে এক পর্যায়ে জাহাঙ্গীর রিতাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনার পর নিহতরে ভাই বাদী হয়ে অভিযুক্ত জাহাঙ্গীরের নামে হত্যা মামলা দায়ের করে। পরে আদালত স্বাক্ষীদের জেরাসহ হত্যার বিভিন্ন আলামত পর্যালোচনা করে মাত্র ৭ কার্য দিবসের মধ্যে এই রায় প্রদান করা হয়।
Leave a Reply