বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো

বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো

ফাইল ছবি

প্রতি বছরই সেরা পারফরম্যান্স করা ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ ঘোষণা করে থাকে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। এবারও ব্যতিক্রম হচ্ছে নয়। আগামী ৯ ডিসেম্বর জানা যাবে ২০২৪ সালের সেরা একাদশে কারা থাকছেন।

এর আগে সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে সংগঠনটি। যেখানে এমবাপ্পে, ভিনিসিয়ুস, ইয়ামালদের মতো তরুণ খেলোয়াড় সঙ্গে রয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

এই একাদশ নির্বাচনে ভোট দিয়ে থাকেন কেবল পেশাদার ফুটবলাররাই। এবার ৭০ দেশ থেকে রেকর্ড ২৮ হাজার ৩২২ ভোট পড়েছে।

ভোটের ক্ষেত্রে ২১ আগস্ট ২০২৩ থেকে ১৪ জুলাই ২০২৪ সাল পর্যন্ত ফুটবলারদের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। এই সময়ে অন্তত ৩০টি ম্যাচ খেলা ফুটবলারদেরকেই ভোটের জন্য বিবেচনায় রাখা হয়েছে।

ফিফপ্রো বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকা

গোলরক্ষক: এদেরসন, এমিলিয়ানো মাটিনেজ ও ম্যানুয়েল নয়্যার।

ডিফেন্ডার: দানি কারভাহাল, রুবেন দিয়াস, ভার্জিল ফন ডাইক, জেরেমি ফ্রিম্পং, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা ও কাইল ওয়াকার।

মিডফিল্ডার: জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, টনি ক্রুস, লুকা মদ্রিচ, জামাল মুসিয়ালা, রদ্রি ও ফেদে ভালভের্দে।

ফরোয়ার্ড: আরলিং হালান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, কোল পালমার, ক্রিস্টিয়ানো রোনালদো, ভিনিসিয়ুস জুনিয়র ও লামিনে ইয়ামাল।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme