বার্সাকে বিদায় করে যে স্বপ্নের কথা জানালেন এমবাপ্পে

বার্সাকে বিদায় করে যে স্বপ্নের কথা জানালেন এমবাপ্পে

ফাইল ছবি

নিউজ ডেস্ক:


প্রথম লেগে পিছিয়ে থেকেও ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠ থেকে জিতে ফিরেছে পিএসজি। বার্সেলোনার বিপক্ষে জোড়া গোল করে দারুণ অবদান রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। দলকে সেমিফাইনালে নিয়ে এমবাপ্পে এখন আরও বড় স্বপ্ন দেখছেন। প্যারিসের ক্লাবটির হয়ে ছুঁয়ে দেখতে চান ইউরোপ সেরার ট্রফি।

মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন এমন ঘোষণা দিয়ে রেখেছেন এমবাপ্পে। তার সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ। ক্লাব ছাড়ার ঘোষণার পর থেকেই লিগ ম্যাচে পিএসজির একাদশে অনিয়মিত হয়ে পড়েন ফরাসি এই ফরোয়ার্ড। তবে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাঁকে ছাড়া ভিন্ন কিছু ভাবেনি পিএসজি ম্যানেজমেন্ট।

তার প্রতিদানও দিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

প্যারিসের ক্লাবটির জার্সিতে অনেক শিরোপা জিতলেও একটি শিরোপা অধরা হয়ে আছে এমবাপ্পের। সেটা চ্যাম্পিয়নস লিগ। এবার সেই শিরোপা জেতার স্বপ্নের কথা জানালেন তিনি,’প্যারিসের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন আছে আমার।

পিএসজিতে প্রথম দিন থেকেই দারুণ গর্বিত আমি। ভালো কিংবা খারাপ সময় হোক, আমার গর্বে আঘাত লাগে না। এই ক্লাবের হয় খেলার যে গর্ব, আমার দেশের রাজধানীর ক্লাবকে প্রতিনিধিত্ব করতে পারা, এখানে বেড়ে ওঠা একজন হিসেবে এটা স্পেশাল ব্যাপার আমার কাছে।’

ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেলেও এখনি উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না এমবাপ্পে। সতীর্থদের মনে করিয়ে দিয়েছেন এখন শান্ত থাকতে হবে,’আমরা শক্তিশালী দলকে হারিয়েছি।

যদি আমরা হেরেও যেতাম এরপরও পিএসজির একজন খেলোয়াড় হিসেবে গর্ব অনুভব করতাম। ওয়েম্বলির ফাইনালে যেতে আরও এক ধাপ এগোতে হবে আমাদের। তাই এখন আমাদের শান্ত থাকা প্রয়োজন।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme