বার্সা ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসলেন জাভি

বার্সা ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসলেন জাভি

নিউজ ডেস্ক:


চলতি বছরের জানুয়ারিতে এই মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। তবে মাত্র তিন মাসের ব্যবধানে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কাতালান কোচ। ক্লাব বার্সা সংবাদ সংস্থা এএফপিকে এই খবর জানিয়েছে। জায়ান্ট দলটি জানিয়েছে, আগের চুক্তি অনুযায়ী ২০২৫ সালে জুন পর্যন্ত বার্সাতেই থাকবেন তিনি।

স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছেন জাভি। আর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লাপোর্তার বাড়িতে জাভির সঙ্গে আলোচনা হয়েছে তাদের, সেখানে ক্লাবের পক্ষ থেকে জাভিকে থেকে যেতে চাপ দেওয়া হয়েছে।

এর আগে ২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন ক্লাব কিংবদন্তি জাভি। যেখানে গত মৌসুমে ক্লাবকে এনে দিয়েছিলেন লিগ শিরোপাও। কিন্তু এ মৌসুমে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দলটি। লা লিগায় বেশ পিছিয়ে থাকা বার্সা গত সপ্তাহে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন লিগ থেকেও ছিটকে গেছে।

গত জানুয়ারিতে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারার পর দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি। তিনি তখন বলেছিলেন, ‘এটা নির্মম চাকরি। আপনার সব সময় মনে হবে, আপনি মূল্য পাচ্ছেন না৷ দেখবেন, কীভাবে তারা (সংবাদমাধ্যম) আপনাকে শেষ করে দেয়। তারা আপনার সমালোচনা করে এবং সেটা আপনাকে আক্রান্ত করে। এটা সব বার্সা কোচের সঙ্গেই হয়ে থাকে। শেষ পর্যন্ত ক্লাব ছেড়ে যেতে হয়।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme