নিউজ ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে কখনও হারেনি পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ৫৩ হাজার দর্শকের স্টেডিয়ামকে দুর্গ বানিয়ে রেখেছিলেন সিটিজেনরা। ওই দুর্গ ভেঙেছেন কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ।
ম্যাচ শেষে ইতালিয়ান ট্যাকটিশিয়ান জানিয়েছেন, ইত্তিহাদ থেকে বেঁচে ফেরা কঠিন। তাদের সামনে কেবল একটা পথ খোলা ছিল। সেটাই তারা নিতে চেয়েছেন এবং নিয়েছেনও।
কার্লো আনচেলত্তি বলেন, ‘এখান থেকে (ইত্তিহাদ) বেঁচে ফেরার একটা পথই খোলা ছিল। তা হলো- সুযোগ পেলে তা কাজে লাগানো, আমরা সুযোগটা শুরুতেই নিতে পেরেছিলাম, এরপর খুবই ভালো রক্ষণ সামলেছি। ম্যানসিটির বিপক্ষে এটা ছাড়া কোন উপায় নেই।
১২০ মিনিটের খেলায় পুরোটা ম্যানচেস্টার সিটি কর্তৃত্ব করেছে। ৬৭ শতাংশ বল পায়ে নিয়ে খেলেছে। পুরো ম্যাচে রিয়ালের ৮ শটের বিপরীতে ৩৩টি আক্রমণ তুলেছে তারা। শুধু কর্ণার আদায় করে লস ব্লাঙ্কোসদের বিপদে ফেলেছে ১৮বার।
তবে সমস্ত বিপত্তি কাটিয়ে গোলরক্ষক আন্দ্রে লুনিনের অসাধারণ সব সেভ এবং অ্যান্তোনি রুডিগার, কারভাহালের নিঁখুত রক্ষণে গেল আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে লস ব্লাঙ্কোসরা।
খেলোয়াড়দের এই সবটা বিলিয়ে দেওয়ার মনোভাবে সন্তুষ্ট রিয়াল কোচ আনচেলত্তি, আমি অনেকবার রিয়াল মাদ্রিদের এই অসাধারণ মনোভাবের সাক্ষী হয়েছি। এই দলটাই এমন কিছু করে দেখিয়েছে যা ভাবনাতেই ছিল না। টাইব্রেকার নিয়ে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। লুনিনের জন্য এটা অসাধারণ এক অভিজ্ঞতা।
Leave a Reply