ব্যালন ডি’অর ২০২৪: কোথায় অবস্থান মেসি-রোনালদো-হালান্ড-এমবাপ্পের

ব্যালন ডি’অর ২০২৪: কোথায় অবস্থান মেসি-রোনালদো-হালান্ড-এমবাপ্পের

file photo

অনলাইন ডেস্ক:


ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। ট্রফিটি পাওয়া যেকোনও খেলোয়াড়ের জন্যই সম্মানজনক। গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৪ ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে মেসি-রোনালদোর পাশাপাশি বেশ ভালোভাবে এগিয়ে রয়েছেন হালান্ড-এমবাপ্পেরা।

বিশেষ ট্রফিটি রেকর্ড সর্বোচ্চ আটবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। ইতোমধ্যে এ দু’জন ইউরোপকে বিদায় জানিয়েছেন। একজন মাতাচ্ছেন সৌদি প্রো লিগ, আরেকজন মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের এমএলএস।

বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই শত শত কোটি ফুটবলপ্রেমীর কৌতুহল, ২০২৪ সালে কে পেতে যাচ্ছেন এটি।

জনপ্রিয় ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকমের জরিপে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই ইংলিশ তারকা ২০২৩-২৪ মৌসুমে ২২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩টি গোল। সেই সঙ্গে ঝুলিতে পুরেছেন সুপার কোপার শিরোপা।

আগের তালিকায় দুইয়ে থাকা এমবাপ্পেকে তিনে পাঠিয়ে দুইয়ে উঠে এসেছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। তিনি ২৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০ গোল। সেই সঙ্গে জিতেছেন ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme