মাঠে নেমেই চমক দেখালেন মাশরাফী

মাঠে নেমেই চমক দেখালেন মাশরাফী

নিউজ ডেস্ক:


সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে খেলেন মাশরাফী বিন মোর্ত্তজা। এরপর প্রায় দেড়মাস সবধরনের ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে রাখেন। এমনকি ছিলেন না ডিপিএলের চলতি আসরের শুরু থেকেও। তবে, কোনো অনুশীলন ছাড়াই ফেরার ম্যাচে বল হাতে চমক দেখালেন মাশরাফী।

বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে পাঁচ উইকেট নেন লেজেন্ডস অব রূপগঞ্জের এই ক্রিকেটার। আট ওভার বোলিং করে মাত্র ১৯ রান খরচায় পাঁচ উইকেট নেন এই অভিজ্ঞ ক্রিকেটার। লিস্ট এ ক্যারিয়ারে অষ্টমবারের মতো এই কীর্তি গড়লেন মাশরাফী।

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিং করে ৩৫.৪ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৬ রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। জবাবে মাত্র ২৮ ওভারে চার উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৭ তোলে রূপগঞ্জ। দলটির হয়ে ব্যাট হাতে ৪৪ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন তরুণ ক্রিকেটার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme