মুশফিকের অবসর নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

মুশফিকের অবসর নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

টি-টোয়েন্টি থেকে অবসরের পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার রাতে তিনি এই ঘোষণা দেন। এরপর থেকেই জাতীয় দলের সাবেক-বর্তমান সতীর্থ, বিসিবি ও বিদেশি তারকারা মুশফিককে শুভকামনা জানাচ্ছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) তাকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডেতে মুশফিকের দেওয়া অসাধারণ সার্ভিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। দুই দশকের বর্ণাঢ্য এক ক্যারিয়ার শেষে ওয়ানডে ক্রিকেটে ইতি টেনেছেন তিনি। মুশফিক বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে যে অসাধারণ নিবেদন, আবেগ এবং পেশাদারিত্ব নিয়ে এসেছেন তা বিসিবি স্বীকার করছে। ব্যাটিং এবং উইকেটকিপিংয়ে তার অবদান দেশের ক্রিকেটের অগ্রগতিতে রেখেছে অপরিসীম ভূমিকা।’

তিনি আরও বলেন, ‘মুশফিকুর রহিমের কাজের মনোভাব, দৃঢ়তা এবং অবিচল সংকল্প এমন উদাহরণ, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের সেরা ওয়ানডে মুহূর্তগুলোর কথা বললেই উজ্জ্বলভাবে উঠে আসবে তার নাম। ১৯ বছর ধরে এই ফরম্যাটে খেলা একটি অবিশ্বাস্য অর্জন, যা তার ধারাবাহিকতা এবং ক্যারেক্টারের কথা বলছে। আমি নিশ্চিত, সে এখনও ক্রিকেটে অনেক কিছু দিতে পারে এবং আমরা তার কাছ থেকে মাঠে এবং মাঠের বাইরে অনেক কিছু দেখতে এবং শিখতে চাই।’

উল্লেখ্য, মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ফর‌ম্যাটটিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান (৭৭৯৫) সংগ্রাহকও তিনি। এ ছাড়া স্টাম্পের পেছনে ২৪৩ ক্যাচ ও ৫৬টি স্টাম্পিং করেছেন মুশফিক।

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল উইকেটরক্ষকও মুশফিকুর রহিম। ৩৭টি ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। ১৯ বছরের ক্যারিয়ারে মুশফিক খেলেছেন পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme