মুস্তাফিজের আইপিএলে খেলার ছুটি বাড়াল বিসিবি

মুস্তাফিজের আইপিএলে খেলার ছুটি বাড়াল বিসিবি

file photo

খেলাধুলা ডেস্ক:


আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান। তবে জাতীয় দলের বাঁ-হাতি পেসারকে পুরো আসরের জন্য ছাড়পত্র দেয়নি বিসিবি। জিম্বাবুয়ে সিরিজের আগে তার দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা।

ঘরের মাঠে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ৩ মে থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। মুস্তাফিজের ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছিল বিসিবি। তবে চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো খেলা কাটার মাস্টার খ্যাত ফিজের ওই ছুটি বাড়িয়েছে বোর্ড।

১ মে পাঞ্জাব সুপার কিংসের বিপক্ষে চেন্নাইয়ের হয়ে ম্যাচ খেলে তবেই ফিরতে পারবেন মুস্তাফিজ। তার ছুটি বাড়ানোর বিষয়টি বোর্ড সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বোর্ড মাত্র একদিন তার ছুটি বাড়িয়েছে। এর আগে ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফেরার কথা ছিল বাঁ-হাতি এই পেসারের।

মুস্তাফিজ চলতি আইপিএলে ৫ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন। যৌথভাবে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে জাসপ্রিত বুমরাহ ১০টি ও যুজবেন্দ্র চাহাল ১১ উইকেট নিয়েছেন। সর্বোচ্চ উইকেট নেওয়ায় শুরুতে পার্পল ক্যাপ ফিজের অধীনে ছিল। এখন তিনি ওই ক্যাপ ফেরত পাওয়ার লড়াইয়ে আছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme