মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নরসিংদীর ডিসি, রায়পুরা উপজেলা নিবার্হী অফিসার ও এসিল্যান্ডকে এই নির্দেশ দেন। এছাড়া, নবীনগরের মেসার্স সামিউল ট্রেডার্সের বালু উত্তোলনের ইজারা কেন বাতিল করা হবে না এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাইম হাসান অয়ন ও অ্যাডভোকেট আব্দুল বাতেন।
এর আগে ২৫ আগস্ট মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে (ডিসি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
Leave a Reply