মেসি মাঠে ফিরবেন কবে, জানাল ইন্টার মিয়ামি

মেসি মাঠে ফিরবেন কবে, জানাল ইন্টার মিয়ামি

পেশিতে চোট পাওয়ায় প্রায় একমাস ধরে মাঠের বাইরে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এ সময়ের মধ্যে তিনি মিস করেছেন জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ, এছাড়াও মায়ামির জার্সিতে খেলেননি ৪টি ম্যাচ। এতে করে সমর্থকদের মনে দানা বাঁধছিল শঙ্কা। তবে কি লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক? অবশেষে মেসিকে নিয়ে স্বস্তির খবর দিয়েছে তার ক্লাব ইন্টার মায়ামি।

মন্টেরেরির বিপক্ষে প্রথম লেগের আগেই অনুশীলনে যোগ দিয়েছিলেন মেসি। ধারণা করা হচ্ছিল তিনি হয়ত ম্যাচটি খেলবেন, তবে এলএমটেন গ্যালারিতে বসে ঘরের মাঠে দলের ২-১ গোলে হার দেখেন। তাই তো চ্যাম্পিয়ন্স কাপ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে মেসিকে তারা যেকোনো মূল্যে খেলাতে চায়।

শনিবার (৬ এপ্রিল) মেসিকে নিয়ে ইন্টার মায়ামি সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেয়া এক পোস্টে জানায়, তিনি ফিরছেন।

মন্টেরেরির বিপক্ষে ম্যাচের আগে আগামীকাল রোববার (৭ এপ্রিল) ভোরে মেজর লিগ সকারের ম্যাচে (এমএলএসে) খেলতে নামছে মায়ামি। কলোরাডোর বিপক্ষে সেই ম্যাচটিতে মেসি খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়। তবে ম্যাচ পূর্ববর্তী অনুশীলনে পূর্ণ মনোযোগী আর্জেন্টাইন অধিনায়ককেই দেখা গিয়েছে। সেই সঙ্গে তাকে মায়ামির ঘোষিত স্কোয়াডেও রাখা হয়েছে। মেসিম্যাচ খেলার ফিটনেস নিয়ে ধারণা পেতে এদিন অন্তত ১০ মিনিট খেলানোর কথা জানিয়েছেন মায়ামির সহকারী কোচ জাভি মোরালেস।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সহকারী কোচ জাভি মোরালেস বলেন, সে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে। আমরা দেখব আজ সে কেমন বোধ করে, এরপর শনিবারের (বাংলাদেশ সময় রোববার ভোরে) ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেব। সেই ফিজিওর সঙ্গে এবং মাঠে প্রতিদিন অনুশীলন করছে। কখনো কখনো বিষয়টা নির্ভর করে সে কেমন বোধ করছে তার ওপর। সে অনুশীলন চালিয়ে যাচ্ছে।

তিনি আর বলেন, আমরা দেখব অনুশীলনে সে কেমন বোধ করে। যদি সে ভালো বোধ করে, আমি নিশ্চিত যে টাটা (কোচ জেরার্ডো মার্টিনো) তাকে বিবেচনায় নেবে, সেটা যদি ১০, ১৫ বা ৪৫ মিনিটের জন্য হয় তবুও। আমরা তাকে পেতে চাই। তার জন্য আমরা সর্বোচ্চটা করব, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কালকের ম্যাচের ওপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব, এরপর বুধবার কী হবে দেখা যাবে।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme