রিয়াল মাদ্রিদে যে নম্বরের জার্সি পাচ্ছেন এমবাপ্পে

রিয়াল মাদ্রিদে যে নম্বরের জার্সি পাচ্ছেন এমবাপ্পে

ফাইল ছবি

নিউজ ডেস্ক:


ক্লাব ফুটবলের বহুল আলোচিত ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ট্রান্সফার শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে। সোমবার পিএসজি থেকে ৫ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে, চুক্তি শেষে এমবাপ্পে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

এই ঘোষণার পরই কত নম্বরের জার্সি পরে খেলবেন বিশ্বসেরা এই তারকা, তা নিয়ে চলছে ভক্তদের জল্পনা। এবার মিলল সেই উত্তরও। জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, পছন্দের ১০ নম্বর জার্সি পাচ্ছেন না এমবাপ্পে। এর কারণ বর্তমানে সেই জার্সি পরে খেলছেন ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মডরিচ। তাই তার বিদায়ের আগে সেই জার্সি পাচ্ছেন না এমবাপ্পে।

শুধু ১০ নয় ৭ নম্বর জার্সিও পাওয়ার সুযোগ নেই এমবাপ্পের। কারণ সেটি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের দখলে। তাই ফরাসি তারকা রিয়ালের হয়ে আপাতত ‘৯ নম্বর’ জার্সি পরে খেলবেন বলে জানা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme