রোনালদোর পেনাল্টি মিসের পর আল নাসরের বিদায়

রোনালদোর পেনাল্টি মিসের পর আল নাসরের বিদায়

ronaldo
file photo

দীর্ঘদিন পর ব্যর্থতার তিক্ত স্বাদ পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মোক্ষম সময়ে পেনাল্টি পেয়েছিল তার দল।

কিন্তু তা কাজে লাগাতে পারেননি পর্তুগিজ উইঙ্গার। আর তাতে সৌদি আরবের কিংস কাপ থেকে বিদায় নিতে হয়েছে আল নাসরকে।

গতকাল আসরের শেষ ষোলোর ম্যাচে আল-তাউয়ুনের কাছে ০-১ গোলে হেরেছেন রোনালদোরা। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় পর্যন্ত পিছিয়ে থাকার পর যোগ করা সময়ে পেনাল্টি পেয়েছিল আল নাসর। যা কাজে লাগাতে পারলে খেলার ফল অন্যরকম হতে পারতো।

নকআউট টুর্নামেন্টের ম্যাচটিতে ৭১তম মিনিটে গোল করে আল-তাউয়ুনকে এগিয়ে দেন ওয়ালিদ আল-আহমেদ। ওই গোলেই ফলাফল নির্ধারিত হয়। যোগ করা সময়ে এই আল-আহমেদই নিজেদের বক্সে ফাউল করে আল নাসরকে পেনাল্টি উপহার দিয়েছিলেন। কিন্তু রোনালদো বারের ওপর দিয়ে মারেন।

আল নাসরের বিদায়ের দিনে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেইমার জুনিয়রের আল হিলাল। আল তাইকে ৪-১ গোলে হারিয়েছে তারা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme