শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন লিটন

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন লিটন

liton das

খেলাধুলা ডেস্ক:


সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিটন দাসের। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা নিয়েও রয়েছে নানা সমালোচনা। সবকিছু ছাপিয়ে দলের সাথে লিটন এখন যুক্তরাষ্ট্রে।

বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে বিশেষ এক উদ্যোগ। বিশ্বকাপ কেন্দ্র করে দলে থাকা ক্রিকেটার ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। প্রকাশিত ধারাবাহিকে মঙ্গলবার ছিল উইকেটরক্ষক-ব্যাটার লিটনের সাক্ষাৎকার।

লিটন আলাপে জানিয়েছেন, নিজের খারাপ সময়ে মোটিভেট পান সবার থেকে, আলাদা করে বলেছেন নিজের স্ত্রীর কথা, ‘আমার অনেক মানুষই আছে যে কিনা আমাকে মোটিভেট করে সবসময়। অনেক কোচই আছে যাদের সাথে কথা হয় যারা কিনা আমাকে মোটিভেট করে। আসলে এই সময়ে মোটিভেট করাটা অনেক বড় বিষয়। সবচেয়ে আমার কাছের মানুষ হচ্ছে স্ত্রী। সবসময় আমাকে সাহস দেয়, এর থেকে আর বড় কিছু লাগে না।’

অধিনায়ক শান্তর অধীনে লিটন যাচ্ছেন নিজের তৃতীয় বিশ্বকাপে। এর আগে খেলছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের মতো দুই অভিজ্ঞ অধিনায়কের সঙ্গে। নতুন অধিনায়কত্ব নিয়ে লিটন বললেন, ‘খুবই ভালো শেষ কয়েকটা সিরিজ সে (শান্ত) অধিনায়কত্ব করছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। যেহেতু নিউ কামার তার কাছে তিন ফরম্যাটের অধিনায়কত্ব গিয়েছে। ওভারঅল যা দেখছি তাতে মনে হচ্ছে উন্নতি। স্বাভাবিক যে কোনো মানুষের উন্নতির শেষ নেই সে খুব ভালো করছে।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme