শেখ হাসিনার বিরুদ্ধে এবার অটোরিকশাচালক হত্যা মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে এবার অটোরিকশাচালক হত্যা মামলা

file photo

নিউজ ডেস্ক:


ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর শেরেবাংলা নগরে অটোরিকশাচালক সাহাবুদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১ জনকে আসামি করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দার আদালতে এ মামলার আবেদন করেন নিহতের বাবা আবুল কালাম।
আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে শেরেবাংলা নগর থানাকে নির্দেশ দেন।

মামলার অন্য ৯ আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের এক দফা চলাকালে গত ৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে পুলিশের ছোঁড়া গুলিতে নিহত হন সাহাবুদ্দিন। এদিন খাবার কিনতে তিনি বাসা থেকে বের হয়েছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme