শ্রীলংকার বিপক্ষেই ফিরছেন সাকিব

শ্রীলংকার বিপক্ষেই ফিরছেন সাকিব

নিউজ ডেস্ক:


শ্রীলংকার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ দিয়েই ২০২৪ সালের আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হয় বাংলাদেশ দলের। লংকানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছেন টাইগাররা। চলমান এই সিরিজে নেই সাকিব আল হাসান। তিনি আগেই ছুটি নিয়ে রেখেছিলেন।

বিসিবি পরিচালক আকরাম খান মনে করেন, সাকিব দলে ফিরলে সেটা দলের জন্যই শক্তি। শুক্রবার (২২ মার্চ) বিএসজির এক ইফতার অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘সাকিব যদি টিমে আসে তা হলে আমাদের শক্তি অনেক বেড়ে যায়। খেলোয়াড় হিসেবে তো সে অসাধারণ। সে যদি আসে আমাদের শক্তি বাড়বেই।’

সাকিবের টেস্ট ক্রিকেটে ফিরতে চাওয়াকে ভালোভাবেই দেখছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। সে খেলতে চাইলে বোর্ডের কোনো সমস্যা নেই দাবি করে শুক্রবার টিটু বলেন, ‘সাকিবের মতো এমন একজন অভিজ্ঞ, ডায়নামিক খেলোয়াড় দলে থাকা মানে, দলের জন্য একটি বাড়তি পাওয়া। একটা বোলার, একটা ব্যাটারের যে কম্বিনেশন, সেটি যদি একজন খেলোয়াড় দিয়ে পাওয়া যায় তা হলে দলের জন্য বাড়তি পাওয়াই হবে। সব সময় চাই যে সে দলে থাকুক। ছুটি শেষের আগেই যদি সে ফিরে আসতে চায়, আমাদের তো কোনো সমস্যা নেই।’

বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর থেকেই জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি সাকিব আল হাসানকে। বৈশ্বিক এই টুর্নামেন্টের পর ছিলেন বিপিএলের আসরে। তার আগে চোখের সমস্যায় বেশ অনেকটা দিনই ভুগতে হয়েছে জাতীয় দলের এই তারকাকে। মাঝে যুক্ত হয়েছেন রাজনীতির সঙ্গে। ব্যস্ততাও তাই বেড়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme