সাংবাদিক নাদিম হত্যা, কারাগার থেকে বের হলেন বাবু

সাংবাদিক নাদিম হত্যা, কারাগার থেকে বের হলেন বাবু

ডেস্ক রিপোর্ট:


জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জামিন দেয় হাইকোর্ট। তার জামিনের বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত রোববার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এই আদেশের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেল ৫টার দিকে জামালপুর জেলা কারাগার থেকে বের হন নাদিম হত্যাকাণ্ডের প্রধান আসামি মাহমুদুল আলম বাবু।

গত বছরের ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপির বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় বাবুসহ ১৭ জন গ্রেপ্তার হয়েছে।

এদিকে সংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর জামিন বাতিলসহ অন্যান্য সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহত নাদিমের পরিবার ও স্থানীয় সাংবাদিকরা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme